সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিন : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১২:৪২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১২:৪২:১৮ পূর্বাহ্ন
সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিন : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, বিগত ১৭ বছর বিএনপির অনেক নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আমি তাদের শ্রদ্ধা জানাই। যাঁরা আওয়ামী দুঃশাসনের নির্যাতিত ছিলেন তাদের মূল্যায়ন করতে হবে। আগামীতে দলের সকল পর্যায়ে তাদের স্থান সামনের সারিতে হবে। সোমবার শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রওশন খান সাগরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলার মানুষ নানা সমস্যার মধ্যে রয়েছেন। গ্রামীণ কোন্দল আর দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ছেন। আমি এই শান্তিগঞ্জে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। শান্তিগঞ্জের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্যে যা যা করণীয় তা করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা করা হলে দেশ স্থিতিশীলতা ফিরে আসবে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার সাথে সাথেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। দেশের সব সমস্যার সমাধান হবে। কয়ছর এম আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর একটি অগণতান্ত্রিক সরকার দেশকে শোষণ করেছে। জুলাই আগস্টের পরে মাফিয়া সরকারের পতন হয়েছে। পতন হওয়ার পর যেভাবে অন্যায় অরাজকতা চলছে এটা ঘুচাতে হলে সংস্কার সংস্কার না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। নির্বাচন দেরি হলে জটিলতা বাড়বে। তাই আমাদের আহ্বান দেশ একটি গণতান্ত্রিক সরকার চাচ্ছে। দেশের মানুষ চায় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। মানুষ কারাগার থেকে মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে এসেছে আংশিক বিজয়। পুরোপুরি বিজয় হবে যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানাই। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আনছার উদ্দিন, ফারুক আহমদ, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন, সাধারণ স¤পাদক মামুনুর রশীদ কয়েস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯