সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

বিশিষ্ট ঠিকাদার শহীদ আহমদের ইন্তেকাল

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:২৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:২৫:৩৫ পূর্বাহ্ন
বিশিষ্ট ঠিকাদার শহীদ আহমদের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বিশিষ্ট ঠিকাদার শহীদ আহমদ (৭০) ইন্তেকাল করেছেন। রোববার রাত ৮টা ১০ মিনিটের সময় শহরের ষোলঘরস্থ অস্থায়ী বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ জোহর কাজীর পয়েন্ট সংলগ্ন মোবারক মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, শহীদ আহমদ শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি হাছননগর নিবাসী মহকুমা প্রশাসকের সাবেক প্রধান সহকারী মরহুম রোকন উদ্দিন আহমদ সাহেবের দ্বিতীয় ছেলে। তার বড় ভাই মরহুম ছালিক আহমদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তার ছোট ভাই শাকির আহমদ দেশের খ্যাতনামা সাংবাদিক। তিনি দৈনিক ইত্তেফাক ও ইনকিলাব পত্রিকার একজন ক্রাইম রিপোর্টার ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার আরেক ছোট ভাই ছগির আহমদ ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। মরহুম শহীদ আহমদের চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে প্রবাসে এবং এক মেয়ে পরিবার নিয়ে সিলেটে বসবাস করছেন। পেশাগত জীবনে শহীদ আহমদ একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। সুনামগঞ্জ পৌরসভাসহ শহরের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে তার অবদান রয়েছে। ঠিকাদারি পেশার পাশাপাশি বাসা-বাড়ির নান্দনিক ডিজাইনও করতেন তিনি। শহীদ আহমদের মৃত্যুতে সুনামগঞ্জ শহরের বিশিষ্টজনেরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার