সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জরুরি অবস্থা জারির খবর গসিপ : স্বরাষ্ট্র সচিব

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন
জরুরি অবস্থা জারির খবর গসিপ : স্বরাষ্ট্র সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: জরুরি অবস্থা জারির খবরকে ‘গসিপ’ (গালগল্প) বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না। জরুরি অবস্থা জারির কথা কেউ কেউ বলছেন। সেনাবাহিনী পুরোটাই দেখবে। এই ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কি না- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু’একজন কথা বলছেন, এ স¤পর্কে আমার কোনো কমেন্ট নেই। তিনি বলেন, আমাদের যেভাবে কাজ আছে সেটা আমরা জারি রাখবো। সেভাবেই চলতে থাকবে। নাসিমুল গনি বলেন, আমার দুজন অফিসার সারা রাত ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে। আমরা সবাই চেষ্টা করছি যেন যে স্থিতিশীলতা আছে, সেটা যেন অব্যাহত থাকে। সামনে ঈদের নয় দিনের দীর্ঘ ছুটি। মানুষের নিরাপত্তার বিষয় যদি কিছু বলেন- এ বিষয়ে নাসিমুল গনি বলেন, আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতি রাতে দুজন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি। বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো যেন অপ্রীতিকর কিছু না ঘটে। কোনো হুমকি আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে সবকিছু সেরকমই আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন