সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

মাটিখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৪৩:২৮ পূর্বাহ্ন
মাটিখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
মানুষ জীবন নির্বাহের জন্য উৎপাদন করে এবং এই উৎপাদনক্রিয়ার সঙ্গে জড়িয়ে গিয়ে তার পেশা নির্ধারিত হয়। যারা কোনও উৎপাদন ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত নয় এমন কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে নেয় তারা আসলে কোনও না কোনওভাবে অনৈতিক কোনও কাজের সঙ্গেই নিজেকে জড়ায়। নিজের মালিকানার বাইরের জমি থেকে মাটি আহরণ বা মাটি কেটে বিক্রি করে অর্থ উপার্জন একটি স্বাভাবিক উৎপাদন বহির্ভূত কাজ এটা প্রকারান্তরে চুরি ভিন্ন অন্য কীছু নয়। শ্রমের উদ্বৃত্তাংশ চুরির আইনগত স্বীকৃতি আছে কিন্তু মাটি কেটে তা বিক্রি করে অর্থ উপার্জনের ব্যাপারটির কোনও আইনগত স্বীকৃতি নেই, এটা চুরি বা ডাকাতির সমান একটি অবৈধ ও অপরাধমূলক কাজ। জেলার কোথাও কোথাও মাটি কাটার এমন অবৈধ কাজ চলছে। গত ক’দিন আগে গণমাধ্যেমে সংবাদ বেরিয়েছে ‘শান্তিগঞ্জে নদীর তীর কেটে মাটি বিক্রি : আটক ১, দুই লক্ষ টাকা জরিমানা’ তারও আগে তাহিরপুরে এমন মাটি কাটার সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে। সংবাদপ্রতিবেদনে বলা হয়েছে, “দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় গত এক মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান ও শনি হাওর থেকে প্রশাসনের চোখের সামনেই এস্কভেটর দিয়ে দিন-রাত ফসলি জমি, হাওরের কান্দা (উচু জমি)এবং নদী থেকে মাটি কেটে বিক্রি করছে মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা। কিন্তু আইনশৃঙ্খলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনিয়মের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাগ্রহণ না করায় মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে।” অভিজ্ঞমহল মনে করেন এই ধরনের মাটি কাটার অবৈধ ব্যবসায় বন্ধ করার জন্যে ‘দায়িত্বশীল’ প্রশাসনের তৎপরতা বাড়ানো দরকার। তা না হলে অদূর ভবিষ্যতে এবংবিধ কাজের প্রতিক্রিয়ার ফলস্বরূপ প্রাকৃতিক ভারসাম্যহীনতার ভয়াবহ পরিণতির শিকার হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স