সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

টাস্কফোর্সের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা আদায়

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৪৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৪৪:৪৩ পূর্বাহ্ন
টাস্কফোর্সের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট বাজারে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৫ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার হালুয়ার ঘাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জহিরুল ইসলামকে ১ হাজার টাকা, সেলিম মাহবুবকে ১ হাজার টাকা ও রফিক মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, বাজারে ২টি দোকানে পেট্রোলিয়াম আইন অমান্য করায় মো. দ্বীন ইসলামকে ১ হাজার টাকা ও নাসির উদ্দীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, হালুয়ারঘাট বাজারে অভিযান চালিয়ে ৫টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে কেউ যেন প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কোনো ধরনের ব্যবসা পরিচালনা না করেন, এছাড়াও সড়কে যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহন যেন না চালান সে জন্য উপস্থিত সবাইকে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিআরটিএ অফিসের সহকারী মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ, সদর মডেল থানার এসআই দীপক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু