সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা

সেপ্টেম্বরে কমতে পারে জ্বালানি তেলের দাম

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:৪২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:৪২:৫২ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে কমতে পারে জ্বালানি তেলের দাম
সুনামকণ্ঠ ডেস্ক :: বিশ্ববাজারে দাম কম হওয়ায় আগামী মাস থেকে দেশে জ্বালানি তেলের দাম কমাতে পারে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৭ আগস্ট) অন্তত দুটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জ্বালানি ও খনিজ স¤পদ বিভাগের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) হিসাব-নিকাশ করছে। সেটি হাতে আসার পর সরকার সিদ্ধান্ত নেবে জ্বালানির দাম কী হবে। আরেক কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমবে। কোন জ্বালানির দাম কতটুকু কমবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে খুব বেশি দাম হয়তো কমবে না। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি গড় মূল্য প্রাক্কলন করেছিল প্রায় ১২২ ডলার। যদিও বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির গড় মূল্য এখন ৮০ ডলারের আশপাশে। সামনে তা আরো কমার পূর্বাভাস রয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। যদিও জ্বালানি বিশেষজ্ঞের অনেকের অভিযোগ, যে ফর্মুলায় বিপিসি জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে তাতে অস্বচ্ছতা রয়েছে। চলতি মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিলে। সর্বশেষ গত জুলাইয়ের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয় ১০৬ টাকা ৭৫ পয়সা। আর পেট্রোলের দাম লিটারে ১২৭ এবং অকটেনে ১৩১ টাকা অপরিবর্তিত রাখা হয়। এর আগে জুন মাসে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছে আড়াই টাকা করে। তখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানো হয়। মে মাসের জন্য ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি এক টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম আড়াই টাকা বৃদ্ধি করে সরকার। এর আগের মাসে (এপ্রিল) ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমানো হলেও অকটেন ও পেট্রোলের দাম ছিল অপরিবর্তিত। স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য সমন্বয়ের প্রথমে মার্চ মাসে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমানো হয়। -দেশ রূপান্তর

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা

এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা