সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তাহিরপুরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ৫

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:৪২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:৪২:০৯ পূর্বাহ্ন
তাহিরপুরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ৫
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার নালেরবন্দ গ্রামে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। এসময় গবাদিপশু, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় রবিবার (২৩ মার্চ) ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তজ্জমা (৫২)। তিনি উপজেলার নালেরবন্দ গ্রামের আলীনূরের স্ত্রী। অভিযুক্তরা হলেন, নালেরবন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে শাহিদ (৬০), শফিক (৫০), আফিক (৪৮), মৃত আব্দুন নূরের ছেলে ফয়জন নূর (৪৮), ফয়জন নূরের ছেলে মোঃ ফারহান (২০) ও রায়হান (২৫), মৃত আব্দুল বারিকের ছেলে শাহাদত (৪৫) ও মুহিবুব (৩২), মৃত শামছুল বারিকের ছেলে সাজিল হক (৩৫), শফিকের ছেলে মাসুম (২২), মৃত আব্দুল ওদুদের ছেলে সামায়ুন (২৪), শাহাদাতের ছেলে মুন্না (২১)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৫ তারিখ বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে পূর্ব বিরোধের জের ধরে নালেরবন্দ গ্রামের আওয়ামীলীগ নেতা শাহিদ মিয়ার নেতৃত্বে তজ্জমা’র বসতঘরে হামলা চালানো হয়। এসময় তারা তজ্জমা ও তার পরিবারের সদস্যদের মারধর করে। হামলায় তজ্জমা, আলীনূর (৫০), মোঃ অলিউর রহমান (২৮), মোয়াজ্জিন (২২) ও জিহাদ রহমান (১৮) আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বসতবাড়ির বেড়া, দরজা, জানালা ভাঙচুর করে। এসময় খাট, পালং, সোকেসসহ বিভিন্ন আসবাবপত্র ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। এছাড়া ৫ ভরি স্বর্ণালংকার, ৩টি গরু ও ১টি ধান মাড়াইয়ের মেশিন এবং ৪০ মণ ধানসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তজ্জমা জানান, পূর্ব বিরোধের জের ধরে আমার বসতঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার, গরু, ধানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে শাহিদ মিয়ার বাহিনী। হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী