সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

যুক্তরাজ্যে ৮৫ অবৈধ কর্মী আটক, বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:৫০:২২ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে ৮৫ অবৈধ কর্মী আটক, বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
সুনামকণ্ঠ ডেস্ক :: ব্রিটিশ সরকার দেশব্যাপী ২৭৫টি স্থানে অবৈধ অভিবাসীদের নিয়োগকারী সংস্থার বির”দ্ধে অভিযান চালিয়ে অন্তত ৮৫ জন বৈধ কাগজপত্রবিহীন কর্মীকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে ১৩৫টি কোম্পানি অনথিভুক্ত শ্রমিক নিয়োগের জন্য নোটিশ পেয়েছে। নতুন লেবার সরকার আমেল এটিই বৃহত্তম অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি, সেটি উল্লেখ করেনি হোম অফিস। স্বরাষ্ট্র সচিব ইয়েভেট কুপার গত মাসে ঘোষণা করেছিলেন, প্রলোভন দেখিয়ে কর্মীদের যুক্তরাজ্যে নিয়ে আসা সংঘবদ্ধ চক্রগুলোকে ধ্বংস করতে সরকার অবৈধ অভিবাসীদের নিয়োগকারী সংস্থাগুলোর বির”দ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এক বিবৃতিতে সরকার দাবি করেছে যে অনেক সময়, কাজের বৈধতাবিহীন শ্রমিকরা কাজের স্থানে মানবেতর জীবনযাপন করেছন। কঠোর শ্রমের বিনিময়ে যুক্তরাজ্যে ন্যূনতম মজুরির চেয়ে অনেক কম অর্থ উপার্জন করছেন তারা। সরকারের মুখপাত্র বলেন, এ ধরনের আরও ক্র্যাকডাউন অব্যাহত থাকবে। অননুমোদিত শ্রমিকদের নিয়োগ করলে প্রথমবারের জন্য ৪৫ হাজার এবং পরবর্তীতে ৬০ হাজার পাউন্ড জরিমানা করা হবে। এই শ্রমিকদের একটি অর্থের জন্য ভয়ংকর পরিস্থিতিতে বসবাস ও কাজ করতে বাধ্য করা হয়। এ ব্যাপারে লন্ডনের চ্যান্সেরি সলিসিটর্সের প্রিন্সিপাল ব্যারিস্টার মো. ইকবাল হোসেন বলেন, সাঁড়াশি অভিযানের কারণে দেশটিতে বসবাসরত বৈধ কাগজপত্রবিহীন বা কাজের অনুমতিবিহীন বাংলাদেশি ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তিনি আরও বলেন, নতুন করে বিভিন্ন ভিসায় মানুষ না এনে ব্রিটেন যাদের কাজের বা বসবাসের বৈধ কাগজপত্র নেই তাদের যদি শর্ত সাপেক্ষে বৈধতা দেওয়া হতো, তাহলে ব্রিটেনের অর্থনীতি লাভবান হতো এবং তাদের অর্জিত অর্থ থেকে ব্রিটেন বাড়তি রাজস্ব পেত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ