সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আসন্ন বাজেটে সিলেট বিভাগের উন্নয়নে বিশেষ বরাদ্দ দেয়ার দাবি

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০২:২৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০২:২৭:২৭ পূর্বাহ্ন
আসন্ন বাজেটে সিলেট বিভাগের উন্নয়নে বিশেষ বরাদ্দ দেয়ার দাবি
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে আসন্ন জাতীয় বাজেটে উন্নয়নবঞ্চিত সিলেট বিভাগের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ ইত্যাদি খাতে বিশেষ বরাদ্দ দিয়ে সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। গত সোমবার (২৪ মার্চ) দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় উপর্যুক্ত দাবি জানানো হয়। সিলেট নগরীর সুরমা ম্যানশনস্থ ফোরামের কার্যালয়ে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সরকারের আমলে সিলেট বিভাগের জন্য গৃহিত প্রকল্পগুলো স্থগিত না করে প্রকল্পগুলোর কাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দ্রুত শুরু করার জন্য দাবি জানানো হয়। সভায় সিলেট বিভাগের বিরাজমান সমস্যা নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ স¤পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাড. শামীম হাসান চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ স¤পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য কয়েস আহমদ সাগর, সাবেক মেম্বার ইর্শাদ আলী, লেখক আব্দুল মালিক অ্যাডভোকেট, গীতিকার বাহাউদ্দিন বাহার, রিয়াজ উদ্দিন আহমদ, আবর মিয়া পীর, শরিফুল হুদা চৌধুরী অ্যাডভোকেট, ওয়াহিদুর রহমান অ্যাডভোকেট, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, সিলেট-ঢাকা সড়কপথে যাতায়াত এখন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যাতায়াতে মাত্রাতিরিক্ত সময় ব্যয় হওয়ায় সিলেট থেকে সড়কপথে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এহেন অবস্থা নিরসনে সিলেটবাসীর ঈদযাত্রা সহজ করার স্বার্থে আসন্ন ঈদে সিলেটবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম এর মধ্যে যাতায়াতকারী সকল ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি, যাত্রীসেবার মান উন্নয়ন, ঈদের আগে ও পরে সিলেট-ঢাকা প্রতিদিন ২টি করে বিশেষ ট্রেন চালুর দাবি জানান। একই সাথে সিলেট-ঢাকা রুটে সরকারী বেসরকারী এয়ারলাইন্সসমূহের ফ্লাইট বৃদ্ধি বা অতিরিক্ত ফ্লাইট চালুর দাবি জানান। বক্তাগণ আসন্ন ঈদে সিলেট বিভাগে সুবিধাবঞ্চিত লোকদের মধ্যে নগদ অর্থ, খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণের দাবি জানান। হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ/স্থানান্তরের সংবাদে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তাগণ তীব্র নিন্দা জানিয়ে জনস্বার্থবিরোধী এ ধরনের অপতৎপরতা বন্ধ করে হবিগঞ্জ মেডিকেল কলেজ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাস নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান। আসন্না ঈদে বিভাগীয় শহর পুণ্যভূমি সিলেট মহানগরী সহ সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা শহর ও প্রধান প্রধান হাটবাজারে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধকল্পে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা জোরদার করা, আসন্ন ঈদে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ সর্বত্র সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা গ্রহণ, চলতি বছর বর্ষা শুরুর পূর্বেই বন্যা প্রতিরোধ ও হাওর অঞ্চলের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ