সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সুনামগঞ্জে বিজিবি’র অভিযান

ভারতীয় শাড়িসহ ২০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১১:৩০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন
ভারতীয় শাড়িসহ ২০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ আটককৃত বিভিন্ন মালামাল, ছবি. সুনামকন্ঠ
স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়িসহ ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে
বুধবার (২৬ মার্চ) ভোররাতে এসব পন্য জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৩/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা নামক স্থান হতে ২০২টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ১৬ হাজার টাকা।

তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ঘটিকায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী নামক স্থান হতে ৬৭০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

এছাড়া অন্যান্য বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৫৭ হাজার ৩০ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, ফুসকা এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ