সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০২:০২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০২:০২:৫৯ পূর্বাহ্ন
স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ২৬ মার্চ সকাল ৯টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে এই দিবসের কর্মসূচি পালিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণকে, যারা স্বজন হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, গভীর দেশপ্রেম, ঐক্য আর ভাতৃত্বের চেতনায় উজ্জীবিত হয়ে দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সুশাসন ও সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আশাকরি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের স্বার্থান্বেষী মহল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গ্রুপ দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন বালু ও পাথর মহালে অবৈধ অনুপ্রবেশ এবং দিরাই, শাল্লা, ধর্মপাশা, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলায় কয়েকটি উপজেলায় ইজারাধীন জলমহালে মব সিস্টেমের মাধ্যমে অবৈধভাবে অনুপ্রবেশ করে মৎস্য লুটপাটের ঘটনাও ঘটানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। এ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমাদের সকলের যার যার অবস্থান থেকে একসাথে কাজ করতে হবে। তিনি আর ও বলেন, আমাদের এই প্রিয় দেশ মাতৃকাকে রক্ষা করা এবং গড়ে তোলার পবিত্র দায়িত্ব আমাদের। আমাদের সকলের সম্মিলত প্রচেষ্টায় আমরা এই দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাবো। স্বাধীনতা দিবসের শুভলগ্ন এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু