সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:২৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:২৫:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) শান্তিগঞ্জ উপজেলা শাখা। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বেসরকারি এই সংস্থাটি। পরে সকাল সাড়ে ১১টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহিদ মিয়ার সভাপতিত্বে ও বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আশিক মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলি রাণী, ডুংরিয়া নোয়াগাঁও-১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান ও জয়কলস নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগম। এসময় উপস্থিত ছিলেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখী রানী তালুকদার, রেহেনা বেগম, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেলি রাণী পাল, নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিনা বেগম, চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সূত্রধর, সুষমা সূত্রধর ও ডুংরিয়া নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান প্রমুখ। অপরদিকে দুপুর ১২ টায় শিক্ষা কর্মসূচির আওতায় ও বিজের ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষাবৃত্তি মনোনীত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি