সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জমে উঠেছে ঈদ বাজার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩৯:৪০ পূর্বাহ্ন
জমে উঠেছে ঈদ বাজার
সামছুল ইসলাম সরদার :: ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে সুনামগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন দোকানে দোকানে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণি, নামীদামি ব্রান্ডের শো-রুমগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়। সুনামগঞ্জ জেলা শহরের পাশাপাশি উপজেলাগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। ভাটির শহর দিরাইয়ে অবশেষে ঈদ বাজার জমে উঠেছে। শহরের অভিজাত শপিংমল জালাল সিটি সেন্টার, সেন মার্কেট, সাদ ম্যানশন, লিপি ফ্যাশনসহ ফুটপাতের শপিং সেন্টার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। ঈদের জামা কিনতে আসা কলেজ ছাত্রী নিশাত, তন্নি ও মুক্তা জানান, দোকানে বেশি এবং কমদামি জামা প্রচুর আছে। আমরা পছন্দ মতো জামা কিনেছি। তারা আরও জানান, পুরান বাজারের দোকানে মানুষের ভিড় কম থাকলেও শহরের অভিজাত জালাল সিটি সেন্টার ও সেন মার্কেট প্রচুর মানুষের ভিড়। আসলে সবার নজরই অভিজাত শপিংমলের দিকে। সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক মাওলানা শিহাব উদ্দিন বলেন, অবশেষে ঈদ বাজার জমে উঠেছে। কয়েক দিন ধরে গভীর রাত পর্যন্ত বেচা কেনা হচ্ছে। আশা করি এবার ভালো ব্যবসা হবে। ঈদ বাজারে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপ করলে তারা জানান, একফসলী বৈশাখী ধানের উপর নির্ভরশীল হাওরপাড়ের এখন আগের মতো আর চৈত্রের নিদান পরিলক্ষিত হয় না। এখন অধিকাংশ পরিবারের আত্মীয় স্বজনেরা প্রবাসে থাকেন, আর তারা বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের সহযোগিতা করে থাকেন। যার কারণে ধনী-গরিব সবাই কমবেশি ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক