সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
হতদরিদ্র রোগীরা পাবেন বিনামূল্যে ঔষধপত্র ও চিকিৎসা

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতির কার্যক্রম উদ্বোধন

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:৪৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:৪৩:১৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতির কার্যক্রম উদ্বোধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃস্থ, অসহায় ও জটিল রোগের রোগীদের সেবায় রোগী কল্যাণ সমিতির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃস্থ, অসহায় রোগীদের কল্যাণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রোগী কল্যাণ সমিতির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. তারিক জামিল অপু, শিশু বিশেষজ্ঞ ডা. সৈকত দাস, উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা আক্তার লিমা প্রমুখ। উদ্বোধন শেষে ২ জন রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শান্তিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার তাসলিমা আক্তার লিমা জানান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন গরিব ও দুঃস্থ রোগীদের উপজেলা সমাজসেবা অফিসের অধীনে এবং রোগী কল্যাণ সমিতির আর্থিক সহযোগিতায় প্রয়োজনীয় সরকারি সাপ্লাইবিহীন ঔষধ সরবরাহ এবং চিকিৎসা খরচ এ সমিতি হতে দেওয়া হবে। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান বলেন, দুস্থ, অসহায় ও জটিল রোগে আক্রান্ত রোগীদের যে সকল ঔষধ হাসপাতালে নেই তা কিনে দেয়ার ব্যবস্থা করবে রোগী কল্যাণ সমিতি। এছাড়া অনেক রোগীকে আর্থিক সহযোগিতা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ