সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ইফতার মাহফিল তৃণমূলের সবচেয়ে বিশাল ইফতার মাহফিল বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। গত ২৫ মার্চ তাহিরপুর স্টেডিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এদিকে কামরুজ্জামান কামরুলের ইফতার মাহফিলের খবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল ‘বিএনপি মিডিয়া সেল’ পেইজ থেকেও গত ২৫ ও ২৬ মার্চ প্রচার করা হয়েছে। ইফতারের ছবিতে দেশ বিদেশের অসংখ্য নেতাকর্মী গঠনমূলক মন্তব্য করেছেন। তারা এই ইফতার মাহফিলকে তৃণমূলে বিএনপির সর্ববৃহৎ ইফতারে তৃণমূলের জোয়ার হিসেবে উল্লেখ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ মার্চ মঙ্গলবার তাহিরপুর স্টেডিয়ামে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কামরুজ্জামান কামরুল চারটি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে অন্তত ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন। তারা বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে কামরুজ্জামান কামরুলকে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য বিশেষ প্রার্থনায় দাবি জানান। ইফতারে অংশগ্রহণকারীরা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা তথা সারাদেশে তৃণমূল পর্যায়ে এটি সবচেয়ে বড়ো একটি ইফতার ও দোয়া মাহফিল। যেখানে বিএনপির তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। দুর্গম এলাকা পাড়ি দিয়ে কামরুলের ডাকে নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে এসে যোগ দেন। এর আগে আলোচনা সভায় তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কামরুলের ডাকে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংস্কারের নামে যাতে নির্বাচন বিলম্বিত করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে না দেওয়া হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নিলেই দেশ ও মানুষ নিরাপদ থাকবে এবং কোনও ফ্যাসিস্ট জন্ম নিবেনা বলে মন্তব্য করেন তারা। শেষে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কামরুজ্জামান কামরুল বলেন, তৃণমূলে এখনো জাতীয়তাবাদী শক্তির প্রতি আস্থাশীল হাজার হাজার নেতাকর্মী রয়েছেন। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। এখন গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ের জন্যও তারা প্রস্তুত আছেন। নেতাকর্মীরা তৃণমূলে জাতীয়তাবাদী শক্তিকে আরো সংগঠিত করতে বদ্ধ পরিকর। তারা আমাদের নেত্রী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মানতে অতন্দ্র প্রহরী হয়ে আছেন। আমাদের তৃণমূল সজাগ থাকলে গণতন্ত্রের লড়াইয়ে আমরা কখনোই পরাজিত হবনা। উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় নির্বাচনে লাঠি হাতে রাজপথে দাড়িয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন কামরুজ্জামান কামরুল। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আওয়ামী লীগ সরকার। এভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক মামলার আসামি হন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি