সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ১২:৫১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ১২:৫১:২৪ পূর্বাহ্ন
পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি
ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর, যা শুধু আনন্দের বার্তাই নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। ঈদ তাই কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের দিন। ঈদের মূল শিক্ষা হলো সাম্য ও ভ্রাতৃত্ববোধ। এই দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হয়। জাকাত ও ফিতরা প্রদান করার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো হয়, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদ শুধু ব্যক্তিগত আনন্দ নয়, এটি সম্মিলিতভাবে উদযাপনের আনন্দ, যেখানে প্রত্যেক মানুষ একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেয়। তবে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ এতে অংশ নিতে পারে। দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত সৌন্দর্য। আমাদের উচিত ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যাতে কেউ আনন্দ থেকে বঞ্চিত না থাকে। এ বছর ঈদ এমন এক সময়ে এসেছে, যখন বিশ্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, দারিদ্র্য, বৈষম্য ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ কষ্টে আছে। তবে আমরা আশা করি শীঘ্রই অবস্থার পরিবর্তন ঘটবে। এই ঈদ আমাদের শেখায়- মানবতার পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্মীয় দায়িত্ব। আসুন, আমরা ঈদের শিক্ষা গ্রহণ করি, মানবিকতা ও সহমর্মিতার চর্চা করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ার শপথ নেই। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ