সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
নারী বিষয়ক সংস্কার কমিশন

সম্পত্তিতে নারীর সমান ভাগের প্রস্তাব থাকবে

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:১০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:১০:০৮ পূর্বাহ্ন
সম্পত্তিতে নারীর সমান ভাগের প্রস্তাব থাকবে
সুনামকণ্ঠ ডেস্ক :: ৩০ মার্চ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রধান শিরীন পারভীন হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা ২৬ মার্চ প্রতিবেদন জমা দিতে চেয়েছিলাম। তবে ওই দিন সময় পাওয়া যায়নি। ৩০ মার্চ সময় মিলেছে। ওইদিন আমরা প্রতিবেদন জমা দেব। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, প্রতিবেদনে স¤পদ-স¤পত্তি, সন্তানের অভিভাবকত্ব, বিবাহ ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীকে সমান অধিকার দেওয়ার সুপারিশ আসতে যাচ্ছে। বাল্যবিবাহের ক্ষেত্রে বিশেষ বিধানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) মেয়েদের বিয়ে দেওয়ার সুযোগ বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সুপারিশও প্রতিবেদনে রয়েছে। এর বাইরে রাজনৈতিক দলগুলোর প্রতিটি পর্যায়ের কমিটিতে নারীর প্রতিনিধিত্ব ন্যূনতম ৪০ শতাংশ এবং জাতীয় সংসদে নারীর জন্য ১০০ সংরক্ষিত আসন রেখে তাতে সরাসরি নির্বাচনের সুপারিশ প্রতিবেদনে থাকছে বলে জানা গেছে। এ বিষয়ে শিরীন পারভীন হক বলেন, কী কী সুপারিশ আমরা করছি, সে বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে নারীর প্রতি সব ধরনের বৈষম্যমূলক আইন বাতিলের বিষয়ে আমাদের সুপারিশ থাকবে। ৩০ মার্চ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। ৩০ মার্চ রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হবে বলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ