সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

মিয়ানমারে জরুরি অবস্থা জারি

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:১৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:১৭:১১ পূর্বাহ্ন
মিয়ানমারে জরুরি অবস্থা জারি
সুনামকণ্ঠ ডেস্ক :: মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির সামরিক সরকার ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূগর্ভস্থ ১০ কিলোমিটার গভীরে। এতে দক্ষিণ-পশ্চিম চীন ও থাইল্যান্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এদিকে, ব্যাংকক থেকে কয়েকশ’ মাইল দূরে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ায় অন্তত ৭০ নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। মিয়ানমারে হতাহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে রাজধানী নেপিদোতে রাস্তায় ফাটলের খবর পাওয়া গেছে। দেশটির সামরিক সরকার ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। ভূমিক¤পটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালয়ের কাছে আঘাত হেনেছে, যেখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন। ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিক¤েপর ১২ মিনিট পর ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল সাগাইং থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বাসিন্দা সোয়ে লুইন জানান, প্রথম ভূমিক¤পটি দীর্ঘ সময় ধরে অনুভূত হয়েছে। তিনি বলেন, আমরা আরও আফটারশকের আশঙ্কায় আতঙ্কিত। বিবিসি সাংবাদিক বুই থু ব্যাংককে বসবাস করেন। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজডে প্রোগ্রামকে জানান, ভূমিকম্পের সময় তিনি বাসায় রান্না করছিলেন। তিনি বলেন, আমি খুবই আতঙ্কিত হয়ে পড়ি। ব্যাংককের ভবনগুলো ভূমিক¤প সহনশীল নয়, তাই আমি মনে করি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। দেশটির প্রায় সব স্থানীয় রেডিও, টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়া সরকারের নিয়ন্ত্রণে। ইন্টারনেট ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তথ্য পাওয়া কঠিন। ভূমিক¤েপ মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নেপিদোর একটি বড় হাসপাতালকে ‘গণহতাহতের এলাকা’ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের বাইরে সারিবদ্ধভাবে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মান্দালয়ভিত্তিক একটি উদ্ধারকারী দলের একজন সদস্য বিবিসিকে বলেছেন, ক্ষয়ক্ষতি বিপুল। নিহতের অনেক বেশি। এখনই এর বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ উদ্ধার অভিযান চলছে। নিহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে এটি কমপক্ষে কয়েকশ’ হবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিক¤েপর প্রভাবে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের কিছু মেট্রো ও লাইট রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। ব্যাংকককে দুর্যোগ এলাকা ঘোষণা করেছে শহরের কর্তৃপক্ষ। চীনের ইউনান প্রদেশেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। দেশটির ভূমিক¤প সংস্থা জানিয়েছে, সেখানে কম্পনের মাত্রা ছিল ৭.৯। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ ঘটনা। ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সাগাইং ফল্ট লাইন বরাবর ৭.০ বা তার বেশি মাত্রার ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ২০১৬ সালে মিয়ানমারের প্রাচীন রাজধানী বাগানে ৬.৮ মাত্রার ভূমিকম্পে তিনজন নিহত হয়েছিলেন এবং পর্যটন স্পটের মন্দিরের দেয়াল ও চূড়াগুলো ধসে পড়েছিল। দরিদ্র এই দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, খুবই দুর্বল। ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা চললেও ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী