সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

জামালগঞ্জে দরিদ্র্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০৫:২২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০৫:২৪:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জে দরিদ্র্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, স্টাফ রিপোর্টার ::

জামালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হঠামাড়া প্রবাসী একতা ফাউন্ডেশন’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় অর্ধশতাধিক অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার (পোশাক) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হঠামাড়া গ্রামের খেলার মাঠে অর্ধশতাধিক দুস্থ ও অসহায় গরিব সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পুরুষদের লুঙ্গি ও মহিলাদের শাড়ি বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মো. সাদ্দাম হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যমত সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতারসামগ্রী, ঈদুল ফিতরে ঈদবস্ত্র, শীত মৌসুমে শীতবস্ত্র, বছরের শুরুতে শিক্ষাসামগ্রী, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকি।
এসময় সহ-সভাপতি মোস্তাক আহমেদ তার সাথে একমত পোষণ করে তিনি বলেন, আমাদের একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আমরা যতদিন আছি মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরজালাল মিয়া, হঠামাড়া গ্রামের মুরব্বি আঃ হেকিম, রুস্তুম আলী, আঃ মান্নান, ইছানুর মিয়া। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ আসাদ মিয়া উজ্জ্বল, হাছান ইব্রাহিম, সদস্য কেফায়েত উল্লাহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স