সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সংবাদ সম্মেলনে অভিযোগ

হত্যা মামলায় জামিনে এসে বাদীকে হত্যার হুমকি

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:০৭:৪৭ পূর্বাহ্ন
হত্যা মামলায় জামিনে এসে বাদীকে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার :: হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রাজারগাঁও গ্রামের নিহত মকবুল আলীর পরিবার ও স্বজনরা সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌরবিপণিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মকবুল আলীর স্ত্রী মোছা. রহমতুন নেছা। তিনি তাঁর বক্তব্যে জানান, মান্নারগাঁও ইউপি’র রাজারগাঁও গ্রামের নিহত মকবুল আলী হত্যা মামলার আসামিরা জামিন পেয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে এবং নানাভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হয়রানি করছে। তিনি জানান, বিগত ২২/০৭/২০২৪ ইং সোমবার সকাল অনুমান ৯ ঘটিকায় ভূমি সংক্রান্ত শত্রুতার জের ধরে আসামিরা মকবুল আলী ওরফে মকবুল মিয়াকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় মকবুল আলী মারা যান। ঘটনার তিন দিন পর গত ২৫/০৭/২০২৪ইং দোয়ারাবাজার থানায় ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে পালিয়ে থাকা আসামিরা আদালত থেকে জামিন নেয়। হত্যা মামলার এসব আসামিরা জামিন পাওয়ার পর বাদী ও তার পরিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি জানান, আমরা যে মকবুল আলী ওরফে মকবুল মিয়া হত্যা মামলা দায়ের করেছি, সেই মামলায় উল্লেখিত আসামিদের মধ্য থেকে কিছু আসামির নাম চার্জশীট থেকে বাদ দেয় পুলিশ। চার্জশীট থেকে বাদ পড়া আসামিগণ এবং আদালত থেকে জামিন পাওয়া আসামিগণসহ অন্যান্য আসামিগণ আক্রোশমূলকভাবে নিহতের পরিবার ও স্বজনদের চলাফেরায় নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে তাদের উপর বেপরোয়া হয়ে উঠেছে আসামিগণ। যেকোনো সময় জানমালের ক্ষতি করতে পারে এমন আশঙ্কা তাদের। রাতের বেলায় ঘর-বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। যেকোনো সময় গরু ছাগল চুরি করা, ঘরের মালামাল লুট করা ইত্যাদি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে তাদের জানমালের নিরাপত্তা চান নিহতের পরিবার ও স্বজনেরা। সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে সুর জাহান বেগম ও নুর জাহান বেগম, ছেলে সুজন মিয়া, স্ত্রী নাজমা বেগম, গোপেন্দ্র কুমার দাস, পঞ্চানন দাসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ