সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:১১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:১১:২৭ পূর্বাহ্ন
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় জয়বুন্নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের তাজুদ আলীর স্ত্রী। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চকবাজার-পশ্চিম বাংলাবাজার সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মোটরসাইকেল চালক কামরুল হাসান (২২)-কে আটক এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে। কামরুল একই ইউনিয়নের জিরারগাও গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী জেবুন্নেছা আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স