সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৩:৩৯ পূর্বাহ্ন
অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধের স্লোপ থেকে সোমবার (৭ এপ্রিল) দুপুরে মানসিক ভারসাম্যহীন অনুমান ৫০বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধ এলাকায় গত তিন থেকে চারদিন ধরে মানসিক ভাম্যসাম্যহীন ওই ব্যক্তিটিকে এলোপাতাড়িভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। সোমবার সকাল ১১টার দিকে মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধের স্লোপে জিন্সের প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে ঘটনাটি ধর্মপাশা থানা পুলিশকে জানান। খবর পেয়ে ওইদিন বেলা একটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে লাশটি উদ্ধার করেছি। লাশের শরীরের আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী