সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

রাধারমণ কুঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:৫৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:৫৭:২৫ পূর্বাহ্ন
রাধারমণ কুঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ -এর নিজ বাড়িতে থাকা ঐতিহাসিক “কুঞ্জঘর” প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার বিকেলে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার আগমন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও অনিবার্য কারণে জেলা প্রশাসক উপস্থিত হতে পারেননি বলে আয়োজনকারীরা জানান। পরে সংক্ষিপ্তভাবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু। এতে অতিথিদের মধ্যে ছমির উদ্দিন, তকবুর হোসেন, লায়েক মিয়া বাহাদুর, আবু লেইছ, লিটন মিয়া, জাকির হোসেন, মুজিব, জেবু, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, টুনু মিয়া, তোতা মিয়া, রিপন মিয়া, রুহিন, আলমগীর, মখলিছ মিয়া। বাউল শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন হারুন মিয়া, মুনালিসা মুন, তানিশা আক্তার, শিমলা রাণী দে, সালেহ আহমদ, আলিফ মিয়া। বাদ্যযন্ত্রে ছিলেন বিভাষ দে, আবুল কাশেম, শাহ আলম। এছাড়া কুঞ্জঘরের দায়িত্বে থাকা রুনু মালাকার এবং অরুণ মালাকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু