সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

যাদুকাটা বালুমহাল নিয়ে রিট দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৬:৫১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৬:৫৭:২৫ পূর্বাহ্ন
যাদুকাটা বালুমহাল নিয়ে রিট দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের যাদুকাটা নদীর দুটি বালুমহালের ইজারা কার্যক্রমের ওপর উচ্চ আদালতে করা রিট পিটিশন আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে ওই মহালে ইজারা কার্যক্রমের ওপর ছয় মাসের যে স্থগিতাদেশের দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ। এ নিয়ে আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। সেইসাথে ওই দুই মাসের মধ্যে মহাল থেকে সবধরনের বালু উত্তোলন বন্ধ রাখারও নির্দেশ দেন আদালত। আদালতের এমন রায়ের পর জেলার বৃহৎ বালুমহাল দুটি নতুন বাংলা সনের শুরুতেই ইজারা দেওয়া সম্ভব হবে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক রেজাউল হক এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রিট পিটিশনকারীর আইনজীবী এবি শওকত আলী।
তিনি জানান, যাদুকাটা নদীর দুটি বালুমহালের মালিকানা ভূমি মন্ত্রণালয় থেকে খনিজসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত সংক্রান্ত মূল রিট পিটিশনটি আগামী দুই মাসের সংশ্লিষ্ট আদালতে নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। আর স্থগিতাদেশের ওপর ‘নো অর্ডার’ পাস হয়েছে। বাদীপক্ষে আরো ছিলেন অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট রুহুল কদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুল আলম ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুর রউফ। ওই রিট পিটিশনটি দায়ের করেছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার ছত্রিশ গ্রামের বাসিন্দা খোরশেদ আলম।
এদিকে, চলতি বছরের শুরুতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা প্রদানের নিমিত্তে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। অন্যদিকে, মহাল দুটি পাথরমিশ্রিত দাবি করে এগুলোর মালিকানা খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করে এগুলোর ইজারা কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন খোরশেদ আলম। জানা যায়, গেল ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারক একেএম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের সমম্বয়ে গঠিত বেঞ্চে ওই রিটের শুনানি হয়। এ সময় দুটি বালুমহালের ইজারা কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দেন বেঞ্চ। এদিকে, দুটি বালু মহালের বিপরীতে দাখিলকৃত দরপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে সর্বোচ্চ দরদাতা নির্বাচন করে ফেলে জেলা প্রশাসন। যাদুকাটা-১ বালুমহালে ৩৩ কোটি টাকায় নাসির উদ্দিন এবং যাদুকাটা-২ বালুমহালের বিপরীতে ৪২ কোটি টাকা দিয়ে শাহ রুবেল আহমদ সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। আদালতের আদেশের ফলে এই কার্যক্রম এখন স্থগিত রয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আদালতের আদেশ সম্পর্কে এখনো আমরা অবগত হইনি। তবে আদালতে মূল রিটটি শুনানি হলে, আগে থেকেই আমাদের জবাব দেওয়া আছে। বাদবাকি সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার। আদালতের আদেশ অনুযায়ী যাদুকাটা নদীর দুটি বালু মহালের বিপরীতে সবধরণের ইজারা কার্যক্রম পরিচালনা থেকে প্রশাসন বিরত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন