সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:০২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:০২:১২ পূর্বাহ্ন
তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রিমান্ডের আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একইদিন দুপুর ১টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নামোল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতপরিচয় মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৩০ নম্বর আসামি তুরিন আফরোজ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স