সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

বাংলা নববর্ষ উদযাপনে সভা

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:১৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:১৫:৫৮ পূর্বাহ্ন
বাংলা নববর্ষ উদযাপনে সভা
স্টাফ রিপোর্টার :: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে নয়টায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি যাতে এবারের উদযাপনও সফল হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প