সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

মার্চে ১৫২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:১৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:১৯:৫০ পূর্বাহ্ন
মার্চে ১৫২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫২ কোটি ৮ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৭ কেজি ৯৫৮ গ্রাম স্বর্ণ, ৭৮০ গ্রাম রুপা, ২৫,১৭৩টি শাড়ি, ১০,৭০১টি থ্রি পিস/শার্ট পিস/চাদর/কম্বল, ২২,২৮০টি তৈরি পোশাক, ৩৩,৮৮৯ মিটার থান কাপড়, ৫,৬৪,৩৫৭টি কসমেটিক্স সামগ্রী, ১,৭৬২টি ইমিটেশন গয়না, ৪৭,৫২,১৯৬টি আতশবাজি, ৬,৯২৯ ঘনফুট কাঠ, ৩,২৩৬ কেজি চা পাতা, ২৫,৬৫৬ কেজি সুপারি, ১,৬৩,৩৮৪ কেজি চিনি, ১০,৬৯০ কেজি সার, ৯৭ লিটার অকটেন, ২৫,৯০০ কেজি কয়লা, ২১২ কেজি সুতা/কারেন্ট জাল, ৫২২টি মোবাইল, ৭৪৯টি মোবাইল ডিসপ্লে, ৮৬,৭৮১টি চশমা, ১২,৭৩১ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩,৬৪১ কেজি ভোজ্য তেল, ৯৫১ কেজি পেঁয়াজ ও রসুন, ১৭,২৩৫ কেজি জিরা, ৬,৩২৫ কেজি কিসমিস, ১,০৩,৯৫৩ পিস চকলেট, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৪টি ট্রলি, ১৭টি নৌকা, ২০টি সিএনজি/ইজিবাইক, ৬২টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি ওয়ান শুটারগান, ৪৬ রাউন্ড গুলি, ৩৩,১০০ রাউন্ড সীসার গুলি। এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭,৪৭,১৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬,২৪২ বোতল ফেনসিডিল, ৯,৩৭৭ বোতল বিদেশি মদ, ৪৪ লিটার বাংলা মদ, ১,২৩৫ বোতল ক্যান বিয়ার, ২,৬১১ কেজি গাঁজা, ১,৫৫,২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৮,৫১৩৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫,৩৪০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৫ বোতল এমকেডিল/কফিডিল, ২৭,৩৭,০৬৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৮৪,২০০ এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশি নাগরিক ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স