সুনামগঞ্জ , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে বিপদ, উন্নয়নের নামে আত্মঘাতী পথচলা অপরিকল্পিত বাঁধ ও উন্নয়ন এখন হাওরের গলার কাঁটা ক্ষেতে-খলায় নষ্ট হচ্ছে ধান যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক

রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটার মহোৎসব

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:২৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৩৫:৩৯ পূর্বাহ্ন
রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটার মহোৎসব
মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::

জামালগঞ্জে রাতের আঁধারে গোচারণ ভূমি ফসলি জমিসহ কান্দা কাটার মহোৎসব শুরু হয়েছে
​​প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি ও গোচারণ ভূমির মাটি কেটে বিভিন্ন স্থানে করা হচ্ছে বিক্রি। এছাড়াও হাওরের মাঝে ঘরবাড়ি নির্মাণের নামে অপরিকল্পিতভাবে মাটি ফেলে বাঁধ দিয়ে হুমকিতে ফেলা হচ্ছে হাওরের স্বাভাবিক পানি প্রবাহ। ধ্বংস করা হচ্ছে জীববৈচিত্র্য। মালিকানা ও বিভিন্ন সরকারি কান্দা থেকে অবাধে মাটি বিক্রি করে শ্রেণি পরিবর্তন করছে একটি সংঘবদ্ধ গ্রুপ।
সম্প্রতি এ নিয়ে উপজেলা প্রশাসন ও জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ইনাতনগর গ্রামবাসী। অভিযোগের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ইনাতনগর গ্রামের পাশেই মাটি কাটার ঘটনাস্থল থেকে ফখরুল ইসলাম ওরফে আমিনুর রশিদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত আমিনুর রশিদ আদালতের মাধ্যমে পরদিন জামিনে আসার পর তার নির্দেশে পূনরায় এস্কেভেটর দিয়ে রাতের আঁধারে মাটি কাটা শুরু করে চক্রটি।
পরে গ্রামের শতাধিক নারী-পুরুষ সংশ্লিষ্ট স্থানে মানববন্ধন করে প্রতিবাদ জানান।
কিন্তু তবুও থামছে না তাদের মাটিকাটা। এতে জনমনে প্রশ্ন জেগেছে কার ইশারায় এবং কোন খুঁটির জোরে প্রশাসন ও গ্রামবাসীকে উপেক্ষা করে অবাধে মাটি কাটছে চক্রটি।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘুরে ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়। উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ইনাতনগর গ্রামের কবরস্থানের পাশে অবস্থিত ওই গ্রামের এজমালি রেকর্ডভুক্ত গোচারণ ভূমি (লায়েক পতিত)। সেখানে দেখা যায়, রাতের আঁধারে এস্কেভেটর দিয়ে ৪-৫ ফুট গভীর ও প্রায় একশ ফুট প্রশস্ত করে একাধিক স্থান থেকে মাটি কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ গ্রুপ।

এ ব্যাপারে ইনাতনগর গ্রামের আবুল লেইছ বলেন, আমাদের গ্রামের প্রায় শতাধিক পরিবারের এজমালী রেকর্ডভুক্ত মালিকানাধীন ওই গোচারণ ভূমি। সম্প্রতি আমাদের গ্রামের আমিনুর রশিদের নির্দেশে কয়েকটা পরিবার উক্ত গোচারণ ভূমির মধ্যখানে অপরিকল্পিতভাবে নতুন বাড়িঘর নির্মাণের পরিকল্পনা করে। পরে এটি বাস্তবায়নের জন্য তারা এই গ্রামের এজমালী জায়গার ভূমি থেকেই মাটি কাটা শুরু করে। এতে গ্রামের লোকজন বাঁধা দিলে দিনের বদলে রাতের আঁধারে মাটি কাটে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ করেছি। এভাবে মাটি কেটে নিয়ে গেলে আমাদের ধান শুকানোসহ গরু চড়ানোর কোনো জায়গা থাকবেনা।

গ্রামের আরেক বাসিন্দা মো. তোফায়েল বলেন, রাত ১১টায় তাদের মাটি কাটা শুরু হয়ে ভোর পর্যন্ত চলে। এভাবে প্রতিদিন গোচারণ ভূমি থেকে অপরিকল্পিতভাবে নতুন বাড়িঘর নির্মাণের নামে যেভাবে মাটি কাটা ও ফেলা হচ্ছে এতে করে একদিকে গ্রামবাসীর গরুর ঘাস খাওয়ার গোচারণ ভূমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে বৈশাখ মাসে কৃষকদের ধান শুকানোর খলা হিসেবে ব্যবহার করার অনুপযুক্ত হয়ে পড়ার হুমকিতে পড়েছে। এতে গ্রামবাসী বাঁধা দিলে পরবর্তীতে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শর্তসাপেক্ষে একটি সমাধান হলেও পুনরায় আবার শর্ত ভঙ্গ করে আগের মতই অবাধে মাটিকাটা শুরু করে তারা।
পরে উপজেলা প্রশাসন ও জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা।

অভিযোগের বিষয়ে ফখরুল ইসলাম ওরফে আমিনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রামের কয়েকটি পরিবার নতুন একটি ছোট গ্রাম নির্মাণের জন্য তারা উল্লেখিত ভূমি থেকে মাটি কেটেছে। তবে আমি এটার মধ্যে জড়িত নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, বিষয়টি তদন্তের জন্য সার্ভেয়ারকে দেয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স