সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাইয়ে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ দোকানপাট ভাংচুর ও লুটপাট : আহত শতাধিক

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১০:০৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১০:০৭:৪৫ পূর্বাহ্ন
দিরাইয়ে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষে নিহত ১ দোকানপাট ভাংচুর ও লুটপাট : আহত শতাধিক
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে সরকারি খাস জায়গা দখল নিয়ে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে হারুন মিয়া (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের শতাধিক লোক। সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় বাংলাবাজারেও দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়। এসময় অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাপুর গ্রামের লোকজন নিয়ে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী বহুমুখী সমিতির নাম দিয়ে বর্ষার শুরুতে খাসজমিতে বাঁশ কাঠা ফেলে রাখে দখলের চেষ্টা করেন। অপরপক্ষ সাবেক চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান রফিনগর ও মাছিমপুর গ্রামের লোকজন নিয়ে চতুর্মূখী সমিতির নামে উক্ত জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে মাটি ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সুনামপুর মৌজায় কিত্তাগাঁও এবং সুনামপুর গ্রামের ভূমিহীনরা সরকারের জায়গা বন্দোবস্ত পেলেও তারা দখলে যেতে পারছেন না বলে অভিযোগ আছে। কিছুসংখ্যক ভূমিহীনের কাছ থেকে রেজওয়ান খান ওই বিরোধীয় জায়গা ক্রয় করেন বলে জানান এলাকাবাসী। রেজওয়ান হোসেন খান জানান, বাজার বর্ধিত করণে এলাকাবাসীকে নিয়ে জায়গা দিয়েছি। অপরদিকে জাহাঙ্গীর চৌধুরী বহুমুখী সমিতি নাম দিয়ে মির্জাপুর গ্রামবাসীকে নিয়ে ওই বিরোধীয় জায়গা দখলে নিতে কাটা বাঁশ ফেলে দখলে নিতে চাইলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর বাংলাবাজারে ব্যাপক লুটপাট ও ভাংচুর হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত¦ করে। সংঘর্ষে রফিনগর গ্রামের শাহ আলমের পুত্র হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত শতাধিক। সংঘর্ষে গুরুতর আহত হন নিহত হরুন মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫), মির্জাপুর গ্রামের মাহমুদুল (২২) আলী আবেদীন (৫৫), নূর কালাম (৫০)। এই আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, এলাকার পরিবেশ এখন শান্ত আছে। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ