সুনামগঞ্জ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন
যাদুকাটায় বিআইডাব্লিউটি'র নামে চাঁদাবাজি

শ্রমিকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১০:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১০:৫৯:১৪ অপরাহ্ন
শ্রমিকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোটার::
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)র নাম ভাঙিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তের যাদুকাটা নদী,রক্তি,আবুয়া নদী দিয়ে ফাজিলপুর পাথর ও বালু মহালে বালু-পাথর বালুবাহী নৌযান থেকে সরকারের নিয়মনীতির বাহিরে অবৈধভাবে দুই থেকে তিনগুণ হারে টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১০ এপ্রিল)বিকালে যাদুকাটা ও রক্তি নদীর নিরীহ নৌ শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ আয়োজনে যাদুকাটা নদীর পাঠানপাড়া খেয়াঘাটে এলাকায় মানববন্ধনটি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনের এ সময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হক,বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মুক্তার হোসেন,নৌ-মালিক ও বালু পাথর ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)নির্দেশনা অনুযায়ী আশুগঞ্জ-ভৈরব বাজার নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার আবুয়া ও রক্তি নদীর সংযোগস্থল হতে লাউড়েরগড় পর্যন্ত এলাকায় উভয় তীরের নৌ-যানের উঠানামাকৃত মালামালের জন্য শুল্ক চার্জ আদায় কথা থাককেও ইজারাদার রতনের চাঁদাবাজ বাহিনী বিআইডব্লিউটিএ শর্তে বঙ্গ করে চলন্ত অবস্থায় নৌযান হতে শুল্ক (টোল)আদায় করছে। শুধু তাই নয় বি আই ডাব্লিউ টি এর টোল আদায় করার কথা বিশ্বম্ভরপুর উপজেলার রক্তি নদীর ফতেপুর এলাকায়। কিন্তু সরকারের এই আদেশ অমান্য করে আওয়ামী লীগ নেতা রতন নিজের প্রভাব কাটিয়ে এখন তার নিজ এলাকা যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকায় চলতি পথে নৌ যান থেকে সরকারের নিয়ম অনুয়ায়ী ২৫ পয়সা করে টোল আদায়ের কথা থাকলেও নৌ শ্রমিকদের মারধর করে ১ থেকে দেড় টাকা করে টোল আদায় করে যাচ্ছে। তাদের চাহিদা মতো চাঁদা না দেওয়ায় নৌকার মাঝিগণকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। দ্রুত ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নৌ-শ্রমিক, মালিক ও ব্যবসায়ীরা আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বক্তাগন। এবিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন,ইজারাদার নিয়মের বাহিরে যদি টোল আদায় করে থাকে এবং স্থান পরিবর্তন করে ফাজিলপুর এসে থেকে তাহলে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিআইডব্লিউটিএ নামে কেউ যদি অতিরিক্ত চাঁদ আদায় করে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স