সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

তাহিরপুরে অবৈধ বালু বোঝাই নৌকাসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১০:১১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১০:১২:৪২ পূর্বাহ্ন
তাহিরপুরে অবৈধ বালু বোঝাই নৌকাসহ গ্রেফতার ৪ ছবি: প্রতিকী
স্টাফ রিপোটার :: তাহিরপুর থানা পুলিশের অভিযান চালিয়ে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ২টি নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় যাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৫শ’ ঘনফুট বালু ও ২টি নৌকা জব্দ করে। এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামের আবুল হোসন (৩২), মোদেরগাঁও গ্রামের দানা মিয়া (২৭), ইউসুফপুর গ্রামের সালমান মিয়া (২২) ও সিনবাত মিয়া (২৮)কে আটক করে। জব্দকৃত মালামালের আনুমাণিক মূল্য ১০ লক্ষ ৫ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান কোনো অনিয়মকেই সহ্য করা হবে না। সে যত বড় শক্তিশালী হউক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স