সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০২:০৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১০:৩৪:০৫ পূর্বাহ্ন
আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা
তানভীর আহমেদ::
সুনামগঞ্জে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন শেষে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহ¯পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গজারিয়া রাবারড্যামে ছিদ্র হয়ে পানি প্রবেশের কারণে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসল হুমকিতে আছে বলে জানান এক কৃষক। এসময় এই রাবারড্যামের নির্মাণকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে খোঁজেন উপদেষ্টা। অনুষ্ঠানস্থলে নির্বাহী প্রকৌশলী উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হন তিনি। তাৎক্ষণিক উপদেষ্টা রাবারড্যামটির বর্তমান অবস্থা স¤পর্কে জানার জন্য সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে ফোন করেন। ফোনালাপের সময় উপদেষ্টাকে কড়া ভাষায় কথা বলতে শোনা যায়। তিনি প্রকৌশলীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কি ঘুমে? কোথায় আছেন? আমরা আসছি আপনি খোঁজও রাখেন না! আচ্ছা আপনার রাবার ড্যামের কি হয়েছে? সমস্যা সমাধান করতে কয়দিন লাগবো? শুনেন নাইলে কিন্তু আপনাকেই রিপেয়ার কইরা দিমু, বুঝতে পারছেন?” উপদেষ্টা আরও বলেন, “পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, কাম করবেন না? না পয়সা খান না, আপনার নাম, নাম্বার সব দেন।” এসময় তিনি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে আগামী ৭ দিনের মধ্যে রাবারড্যামের মেরামত কাজ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এলজিইডি’র কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উপদেষ্টার এমন সরাসরি হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছেন। ফোন আলাপ শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে বলে দিছি ৭ দিনের মধ্যে মেরামত করে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে তাকে আমরা রিপেয়ার করে দিবো। এখানে বিভাগীয় কমিশনার আছেন, উনাকে বলেছি বিষয়টি খোঁজ রাখার জন্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী