সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:১৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:১৮:৩৭ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের দাফন সম্পন্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর বীরগাঁও গ্রামের দক্ষিণের মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, ৩০ মার্চ রবিবার সন্ধ্যায় ‘অপারেশন ডেভিলহান্ট’ পরিচালনা করে নিজ বাড়ি থেকে চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। জেলা হাজতে গুরুতর অসুস্থ হলে ৫ এপ্রিল শনিবার পুলিশি হেফাজতে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মস্তিষ্কের রক্তকরণে মঙ্গলবার সকালে মাথায় অস্ত্রোপচার করা হয়। এর একদিন পর বুধবার রাত ১০টা ২০ মিনিটের সময় তাঁর মৃত্যু হয়। প্রয়াত ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ, গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক সুয়েব আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুম আহমদ জুসেফ, সেক্রেটারি সুহেল আহমদ, বীরগাঁও দাখিল মাদ্রাসার সুপার জুবায়ের আল মাহমুদ, কবি ও সংগঠক আজমদ আহমদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার হাজারও মানুষজন। জানাজার নামাজের পূর্বে সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েসনের পক্ষ থেকে রিয়াজুল ইসলামের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এদিকে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী