সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

জগন্নাথপুরে ৭ দোকান পুড়ে ছাই, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:০০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:০০:৩৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ৭ দোকান পুড়ে ছাই, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, রাস্তার করুণ দশার কারণে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে ৭টি দোকান পুড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রাম এলাকার মুজিব মার্কেট নামক বাজারে। সরেজমিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ স্থানীয়রা জানান, ১০ এপ্রিল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহাল শিখা দেখে আশপাশের গ্রামের মানুষ এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেও কাজ হয়নি। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ও দোকানে ডিজেল পেট্রোল থাকায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে। খবর পেয়ে জগন্নাথপুর থেকে ফায়ার সার্ভিস এলাকায় গেলেও রাস্তার করুণ দশার কারণে ঘটনাস্থলে যেতে পারেনি। ফলে অনেকটা ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে কামাল মিয়ার মুদি দোকান পুড়ে ১০ লাখ টাকা, ডা. সাইদুজ্জামান হৃদয়ের ফার্মেসী পুড়ে ৮ লাখ টাকা, আনছার মিয়ার ভূষিমালের দোকান পুড়ে ১০ লাখ ও কালাচান রায়, আ. আজিজ, শফিকুল ইসলাম এবং সেলন মিয়ার দোকান পুড়ে কমপক্ষে আরো ৩ লাখ টাকা সহ মোট ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। অপরদিকে মাকের্টের মালিক পক্ষের আ. মন্নান দোকানঘরগুলো পুড়ে কমপক্ষে আরো ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ১১ এপ্রিল শুক্রবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, স্থানীয় ইউপি সদস্য সালেহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য প্রতাব আলী, ঠাকন মিয়া, নুরুল মিয়া, প্রবাসী রুহুল আমিন, শাহ আলম, রিয়াজ উদ্দিন রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সরকারি সহায়তার দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ স্থানীয় নেতৃবৃন্দ। জবাবে সাধ্যমতো সহায়তা প্রদানে আশ্বাস প্রদান করেন ইউএনও। তখন রাস্তার করুণ দশার কারণে ফায়ার সার্ভিস না আসার বিষয়টি ক্ষোভের সাথে বারবার তুলে ধরা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রাস্তার চলমান সংস্কার কাজটি শেষ হচ্ছে না বলেও অভিযোগ করেন ক্ষুব্ধ জনতা। এ বিষয়টিরও ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন