সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে : ড. আসাদুজ্জামান রিপন

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:০৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:০৩:২১ পূর্বাহ্ন
কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে : ড. আসাদুজ্জামান রিপন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ২৪ গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাক্সক্ষা বাস্তবায়ন দেখতে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এ সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর পরিকল্পনা করার কথা নয়। আন্তর্জাতিক বিমানবন্দর বানানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো তাদের কাজ নয়। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, দেশ থেকে মাদক যাতে নির্মূল হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে তার সূচনা করে দিয়ে যাওয়া। তিনি বলেন, আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই। আমরা বাংলাদেশে কোনও মোগল সম্রাট, কোনও জমিদার চাই না। জমিদার নির্বাচিত হবে ৫ বছরের জন্য। তিনি মনে করবেন আমি তো ৫ বছরের জন্য জমিদার হয়ে গেছি। আমরা এই ব্যবস্থা চাই না। সমাবেশে লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল