সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:১৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:১৩:৩৭ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার অধিকার নেই : সেলিমা রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডে একটি মিলনায়তনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলছে, তার কারণ জানিয়ে সেলিমা রহমান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায়। ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি। ‘জনগণ চায় এই সরকার ৫ বছর থাকুক’ - স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের বিষয়ে সেলিমা রহমান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কী রাখতে চায়, আমরা জানি। পাঁচ বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নেই; কেননা, তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না। দ্রুত নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে বলে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ড. ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন