সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:১৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:১৫:০৩ পূর্বাহ্ন
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিক¤প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, এটি হালকা ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে। গোলাম মোস্তফা আরও জানান, ভূমিক¤পটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১০৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে। তবে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা দেওয়াকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তবে সারাদেশ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় অনেকে টের পাননি। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে কম। যারা বুঝতে পেরেছেন, তাদের অনেকেই দৌড়ে বাড়িঘর থেকে বেরিয়ে যান নিরাপদ জায়গায়। গত ২৮ মার্চ প্রতিবেশী দেশ মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিক¤প হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ওইদিন প্রথম ভূমিক¤পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে ১২ মিনিটের ব্যবধানে আরেকটি ভূমিক¤প হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়ের সাগাইং শহরের কাছাকাছি। ওই ভূমিক¤েপ মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স