সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন

মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনিসংকেত : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:১৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:১৮:১০ পূর্বাহ্ন
মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনিসংকেত : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
সুনামকণ্ঠ ডেস্ক ::
বাংলা নববর্ষের উদ্যাপনে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নতুন নামকরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টানোর সিদ্ধান্তকে মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনিসংকেত হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি। মঙ্গলবার চারুকলা অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ সম্মলেনে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার কথা জানানো হয়। এর প্রতিবাদ জানিয়ে পাঠানো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিবৃতিতে বলা হয়েছে, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দ্রোহের মশাল জ্বেলে যে শোভাযাত্রার শুরু, তাতে দেশের মানুষ একাত্ম হয়েছিলেন। সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠীর কাছে নতজানু হয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনিসংকেত। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ স¤পাদক রায়হান উদ্দিনের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের এক অন্যন্য প্রতিচ্ছবি এই মঙ্গল শোভাযাত্রা, যেখানে সব ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা প্রত্যক্ষ করেছি। এর বিপরীতে বারবার মৌলবাদী শক্তি ও শাসকশ্রেণির নানা কূটকৌশল এ আয়োজনের গণচরিত্রে ফাটল ধরানোর অপচেষ্টা করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বিগত কর্তৃত্ববাদী শাসনের আমলেও আমরা দেখেছি, এই শোভাযাত্রার প্রতিবাদী চরিত্রকে হরণ করা হয়েছিল। অভ্যুত্থান-পরবর্তী এ বছর বর্ষবরণ আরও যেকোনো সময়ের তুলনায় প্রাণবন্ত হওয়ার কথা ছিল। কিন্তু শুরু থেকে চারুকলা অনুষদের স্বতন্ত্র এ আয়োজনে সরকার হস্তক্ষেপ করছে, যার দরুন মঙ্গল শোভাযাত্রার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা আয়োজন থেকে তাঁদের প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ নাম পরিবর্তনের এই সিদ্ধান্তও সেই হস্তক্ষেপের অংশ এবং অন্তর্বর্তী সরকারের জনতুষ্টিবাদী রাজনীতির প্রতিফলন মন্তব্য করে অবিলম্বে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ