সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন
বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ পুলিশের পুরোনো লোগো পরিবর্তন করে নতুন লোগো করা হচ্ছে। বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়ছে। গত বৃহ¯পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) নাছিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। শিগগির মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোটিতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত ছবি থাকবে। আর পাট পাতার টবে লেখা থাকবে পুলিশ। লোগো পরিবর্তনের চিঠিতে জেলা বা ইউনিটের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের জন্য প্রস্তুত করতে অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে জানানো হয়। বৃহস্পতিবার পুলিশের লোগো পরিবর্তনের চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়। এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শিষের মালা লোগোটি আনা হয়। এই লোগোতে পালের ওপরে একটি শাপলা ফুলের ছবি আছে। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনে দাবি ওঠে। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। পরদিন ১২ আগস্ট পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ