সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
মানববন্ধন

জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:৩০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:৩০:৫৯ পূর্বাহ্ন
জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবি
স্টাফ রিপোর্টার :: জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হাউস, ক্লিন, বিডব্লিওজিইডির উদ্যোগে শহরের হোসেন বখত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষার্থী ও পরিবেশবাদী কর্মীরা অংশগ্রহণ করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেড সিলেট এর সহ সভাপতি মোদাচ্ছির আলম, আবুল হোসেন, ফেড সিলেট এর সাধারণ স¤পাদক একে কুদরত পাশা, নূরুল হাসান আতাহের, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, ফারুক আহমদ, কর্ণ বাবু দাস প্রমুখ। অংশগ্রহণকারীরা ‘জীবাশ্ম জ্বালানি থেকে মুক্তি, টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ স্লোগান ব্যবহার করেন এবং নীতি-নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ফলে পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। তারা জোর দিয়ে বলেন যে বাংলাদেশের সৌর ও বায়ু শক্তির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব, বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে। হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে, যাতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ শুধু একটি বিকল্প নয় - এটি অত্যাবশ্যক। ২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা- “উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।” মানববন্ধনের শেষে আয়োজকরা তাদের আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি দেন, যাতে পরিচ্ছন্ন জ্বালানির পক্ষে দেশব্যাপী গণসচেতনতা বাড়ানো যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ