সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ইসরায়েলি হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:৩৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:৩৭:৩৪ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়ক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা। হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল তাঁদের হাতে। বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সবার দায়িত্ব এই হত্যাযজ্ঞের প্রতিবাদ করা। ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা। তিনি আরো বলেন, ইসরাইলি পণ্য বিক্রি বন্ধ করে দেশীয় পণ্যে মনোযোগ দিতে হবে। তোমার পণ্য ক্রয় যেন গাজায় বোমা ফেলার কারণ না হয়। তিনি ব্যবসায়ীদের প্রতি এই আহবান জানিয়ে বলেন ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় এসব হত্যাযজ্ঞ চলতে দেয়া যায় না। মাওলানা আব্দুল কায়ূইমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা নূরুল ইমান, আবদুল্লাহ গাজিনগরী, মাওলানা মাহবুব সালমান। সমাবেশ সঞ্চালনায় ছিলেন মাওলানা রমজান আলী ও মুফতি আব্দুল মালিক তোহা। সমাবেশে আরও বক্তব্য দেন শায়খুল হাদিস শিব্বির আহমদ, শায়খুল হাদিস মুখলিছুর রহমান, দরগাহপুর মাদারাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল হক হাসারচরী, শায়খুল হাদিস মাওলানা তাহির আহমদ জামলাবাদী, শায়খুল হাদিস তৈয়্যবুর রহমান চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ হাসারচরী, মাওলানা ডা. আব্দুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আনোয়ার হুসাইন, প্রবাসী নেতা মাওলানা খালেদ আহমদ জায়েম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এরশাদ, মাওলানা নূর আহমদ ছুয়াপুরী, মাওলানা ইলিয়াস আহমদ গাগলী, হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মুশাররফ হুসেন, মাওলানা আবদুল রাজ্জাক, মাওলানা মতিউর রহমান, হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা হারিস উদ্দিন, হাফিজ আবু সাঈদ, গাজি আবুল কালাম, মাস্টার আমিরুল ইসলাম, শাব্বির আহমদ, হাফিজ হুসাইন আহমদ, মাওলানা ইমদাদুল্লাহ গাজিনগরী, মাওলানা আতাউর রহমান আজিজ, মাওলানা আতাউর রহমান সানী, ছাত্রনেতা হারুনুর রশিদ হারুন, হাবিবুল্লাহ হামিদ, আব্দুল হাই দুলন, রাজনৈতিক ব্যক্তি হুসাইন আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী