সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

মেঘালয়ে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন
মেঘালয়ে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার সীমান্ত থেকে সাত কিলোমিটার দূরে মেঘালয়ের ভেতরে গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনার পর নিহতের লাশ মেঘালয়ের শিলংয়ের একটি হাসপাতালে রয়েছে বলে বিজিবি ও পুলিশ জানিয়েছে। নিহত কুটি মিয়ার (৫০) বাড়ি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে। দোয়াবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, কুটি মিয়াসহ সাতজন ভারতের ভেতরে গিয়েছিল। সেখানে খাসিয়াদের সঙ্গে তাদের বাদানুবাদ হলে ছয়জন পালিয়ে আসে। শুক্রবার খবর পেয়েছি কুটি মিয়া খাসিয়াদের গুলিতে মারা গেছেন। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটেনি। ভারতের ভেতরে ৭ কিলোমিটার দূরে ঘটেছে। সীমান্তের সাত কিলোমিটার ভেতরে হওয়ায় সেখানকার পুলিশ বিষয়টি দেখভাল করছে। বাংলাদেশ পুলিশও তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে নিহতের লাশ শিলং হাসপাতালে আছে। তিনি জানান, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। কুটি মিয়ার স্ত্রী রত্না বেগম জানান, তার স্বামী বৃহস্পতিবার সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। এখন শুনতে পাচ্ছেন খাসিয়ারা গুলি করে হত্যা করেছে। স্বামীর লাশ ফেরত চান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা