সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ফিলিস্তিনের গাজা ও রাফা এলাকায় ইসরাইলি বর্বরোচিত হামলায় শিশু, মহিলা ও নিরপরাধ বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে দেশব্যাপী জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আলোকে সুনামগঞ্জেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি, জেলা স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জেলা জাতীয় মহিলা পার্টিসহ সহযোগী বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির। বক্তব্য রাখেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন ও চাঁন মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন সাব্বির আহমদ, জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, জয়নাল মিয়া, মুর্শেদ আলম, শাহীন আহমদ, আলীম মিয়া, ফয়সল আহমদ, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবি, ফারুক আহমদ, মুরাদ মিয়া, এনামুল হক শাহরুখ, আলীম উদ্দিন, রতন মিয়া, কমরুন মিয়া, নান্নু তালুকদার, শওকত মিয়া, জমশেদ মিয়া, মহিলা নেত্রী ফরিদা বেগম, মমতাজ বেগম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ