সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৮:২২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৮:২২:২২ পূর্বাহ্ন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। রবিবার বিকালে সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২লিটার তেল, ৫ কেজি চাল ও ১ কেজি ডাল। খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, এমন অগ্নিকান্ডে ঘটনায় আমরা মর্মাহত। আমি কথা দিচ্ছি, দেশ এবং বিদেশে থাকা আমার পরিচিতজন ও রাজনৈতিক সহকর্মীদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। সেই সাথে সলফ গ্রাম, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সকল বিত্তবান দেশ ও প্রবাসের বাসিন্দাসহ দেশের সকলের কাছে উদাত্ত আহ্বান করছি যে, আপনারা যদি সামান্য করে হলেও ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়ান। তাহলে তারা হয়তো কিছুটা স্বস্তি পাবেন। আশা করছি সকলেই তাদের পাশে দাঁড়াবেন। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, প্রবীণ মুরব্বি আবদুল মকসুদ, বিএনপি নেতা মুহিবুর রহমান, দোলেন আহমদ, আজাদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, যুবদল নেতা জুনেদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য আবদুল বাসিত, যুবদল নেতা কুতুব মিয়া, নাজমুল হোসেন, ইয়াকুব মিয়া, নূর আহমদ, নাজমুল হোসেন, কামরান খান, আবাব মিয়া, দিলোয়ার হোসেন, আকুল মিয়া, ছাত্রদল নেতা মারজান খান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ