সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

এক্সিম ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন বোর্ড গঠন

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১২:০৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১২:০৭:৩২ অপরাহ্ন
এক্সিম ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন বোর্ড গঠন
সুনামকণ্ঠ ডেস্ক :: বেসরকারি খাতের এক্সপোর্ট ই¤েপার্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে তিনজন শেয়ারহোল্ডারসহ পাঁচ পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে পর্ষদ বাতিল করা হয়। পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে আছেন উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন (চেয়ারম্যান), মো. নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এসএম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খন্দকার মামুনকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকটির কয়েকজন মূল উদ্যোক্তাকে বের করে সমালোচিত হন। গত কয়েক বছরে এই ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ বের করে নিয়েছেন তিনি। তার বড় একটি অংশ পাচার করেন নজরুল ইসলাম মজুমদার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এরই মধ্যে নজরুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এ ছাড়া কোথায় কত টাকা পাচার করেছে সে অনুসন্ধান শুরু করেছে। নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যানের পদ দখলে রাখেন। ব্যাংকের কোনো আইন পরিবর্তন বা অন্য কোনো অনৈতিক সুবিধার দরকার হলেই সিএসআর তহবিলে নিয়ে হাজির হতেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরা তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে। এ ছাড়া এস আলমের মামাতো ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ পরিবারমুক্ত হয়েছে ইউসিবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ