সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নববর্ষ পংক্তিমালা

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন
নববর্ষ পংক্তিমালা
নববর্ষ পংক্তিমালা মুহম্মদ তোবারক আলী গিমাই এলঞ্চা আর হালখাতা দিন এলো ফিরে ইলিশের ডিম ভাজা পান্তা ভরা মাটির রঙিন সানকিতে পুতুল নাচের ঘরে মিলেছে সবাই, উৎসবে মেতেছে বাঙালি নববর্ষ বুঝি এলো! সেজেছে বধূরা দেখো সবুজ শ্যামল লাল নীল আল্পনা আঁকা গেরুয়া শাড়িতে কারো কারো লাল পেড়ে শাড়ির পরতে উড়ছে স্বদেশ কাঠের নকশা করা গরুর গাড়িতে লাজের ভঙ্গিতে বরবধূ। দোয়েলের উঁচু করা লেজ দেখে কিশোরের চোখ জলকেলি কিশোরীর উন্নত যুগলে কতো জাল বোনা স্বপ্ন মাটির ঢেলার নিচে কিষাণের বর্ষ পরিক্রমা কর্মশালা খড়কুটো জীবনের শুদ্ধ পরিপাটি ক্ষণ আসে বার বার। লাঙলের ফলা ধরা দুরন্ত কিশোর স্বপ্ন দেখে ফসলের যে ফসল বারোমাস যোগাবে ক্ষুধার অন্ন ঘরে ঘরে। নতুন ফসল এলে নাচবে নোলক বাজবে ঢোলক উত্তাল জীবন তরঙ্গে নৃত্য পটিয়সী তালে পিঠা আর পায়েসের জমবে আসর সুঘ্রাণে ভরবে ঘর প্রতিবেশী পাড়ায় পাড়ায় হবে কাব্য পুঁথিমালা উঠোনে উঠোনে হবে সফেদ ধুতির লাঠিখেলা আরো কতো বারণী মেলার পসরা। আরো কতো জমকালো গল্প বলা জোছনায় নিকোনো উঠোনে বিছানো পাটির উপর। এই ঘর এই মন এই মাঠ পরিপাটি বইচি-ফুলের ডালায় উদ্ভাস জীবন এক ফিরে পায় প্রাণ, খুঁজে ফিরে আপন ঠিকানা যেখানে আদিম সত্তা আমার পুরুষ আমার প্রত্যয় স্বদেশ সেখানেই চিরসত্য ঘাসের সবুজে রূপালী শিশিরে মুগ্ধ মমতায় বিগলিত দরদীয়া আসে শুভ নববর্ষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন