সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

৬১ লাখ টাকার ভারতীয় দুম্বা-ছাগল জব্দ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:৪১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:৪১:৫৬ অপরাহ্ন
৬১ লাখ টাকার ভারতীয় দুম্বা-ছাগল জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়মিত অভিযানে ধরা পড়েছে ৬১ লাখ টাকার ভারতীয় দুম্বা ও ছাগল। ভারতীয় পশু চোরাচালানের প্রথম অভিযান হওয়ায় এতে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হয়। সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮টি দুম্বা ও ৩৭টি রামছাগল জব্দ করা হয়। এদিন বিকেলে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব দুম্বা ও ছাগলের মূল্য ৬১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করে জব্দ করা হয়েছে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। সেজন্য চোরাই পথে এসব পশু ভারত থেকে পাচার করে বাংলাদেশের কোরবানি পশুর বাজারে তুলতে তৎপর চোরাকারবারিরা। বিজিবির আভিযানিক দল সূত্র জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা