সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:১২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:৩৭:৪৭ অপরাহ্ন
ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল
সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রচার সংখ্যা কারচুপি ও অসত্য তথ্য দেওয়ায় দৈনিক ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। গত ২৪ মার্চ ডিএফপি থেকে পত্রিকাটির সম্পাদক/প্রকাশকের কাছে মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে চিঠি পাঠানো হয়েছে। যদিও এটি প্রকাশ হয়েছে বুধবার (১৬ এপ্রিল)। চিঠিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ২০ জানুয়ারি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কাগজের অফিস ও প্রেস চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তিন সদস্যের একটি পরিদর্শন টিম পরিদর্শন করে। পরিদর্শনকালে সংবাদপত্রের অফিস গেটে সংবাদপত্র কর্তৃপক্ষ শ্রম আইনের ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্তের নোটিশ দেখা যায় এবং অফিস বন্ধ পাওয়া গেছে। আরও বলা হয়, সংবাদপত্র অফিস বন্ধ পাওয়া গেছে বলে আন্দোলনরত কর্মচারীদের অভিযোগের বিষয়ে ডিএফপি থেকে অধিকতর তদন্ত করা হয়। প্রিন্টার্স লাইন অনুযায়ী হামরাই প্রিন্টিং প্রেস পরিদর্শন করে দেখা যায় সংবাদপত্রটি বন্ধ। এরপর সংবাদপত্রটি কোথায় ছাপানো হয় তা ডিএফপিকে জানানো হয়নি। দীর্ঘ তিন মাস পর সংবাদপত্র কর্তৃপক্ষ ১১ মার্চ পুনরায় হামরাই প্রিন্টিং প্রেসে নতুন করে ছাপা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২১ মার্চ এ অধিদপ্তরের দুই সদস্যের পরিদর্শন টিম সংবাদপত্রটির প্রিন্টার্স লাইন অনুযায়ী সংবাদপত্রের অফিস কর্ণফুলি মিডিয়া পয়েন্ট ও হামরাই প্রিন্টিং প্রেসে সর্বশেষ পরিদর্শন করে। এ সময় অফিস বন্ধ পাওয়া যায় এবং প্রেসে ছাপা বন্ধ দেখা যায়। কোনো প্রিন্ট অর্ডার নেই। কয়েকটি সংবাদপত্র প্রেসে ছড়িয়ে-ছিটিয়ে আছে। প্রেস ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সংবাদপত্র ছাপানো শেষ। কত কপি ছাপানো হয় জানতে চাওয়া হলে তিনি বলেন ২০০-৩০০ কপি সংবাদপত্র ছাপা হয়। প্রেসে বিলের কথা বলা হলে তিনি বলেন হাতে হাতে অথবা বিকাশের মাধ্যমে সংবাদপত্র কর্তৃপক্ষ বিল পরিশোধ করেন। কোনো তথ্য-প্রমাণ প্রেস কর্তৃপক্ষ এবং সংবাদপত্র কর্তৃপক্ষ দেখাতে পারেননি, যা, ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি এবং নিরীক্ষা নীতিমালা, ২০২২’ এবং ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩’ এর সু¯পষ্ট লঙ্ঘন।’ ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি এবং নিরীক্ষা নীতিমালা, ২০২২’ মিডিয়া তালিকাভুক্তি বাতিলের শর্তাবলি অনুযায়ী প্রচার সংখ্যা কারচুপি ও অসত্য তথ্য দেওয়ায় দৈনিক ‘ভোরের কাগজ’ সংবাদপত্রের সরকারি মিডিয়া তালিকাভুক্তি নির্দেশক্রমে বাতিল করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, এখন থেকে দৈনিক ভোরের কাগজ সংবাদপত্রটি সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকার নিয়ন্ত্রিত পাবলিক লিমিটেড কো¤পানি এবং জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় প্রশাসনের বিজ্ঞাপন এবং নিউজপ্রিন্ট কোটা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু