সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:২৫:৪১ অপরাহ্ন
বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা
শহীদনূর আহমেদ :: সুনামগঞ্জে বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা। সাম্প্রতিক সময়ে জেলা শহরের চেয়ে বেশি অগ্নিকান্ড সংঘটিত হচ্ছে উপজেলার ও গ্রাম পর্যায়ে। এসব অগ্নিকান্ডের বেশির ভাগ দুর্ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিগত এক বছরে যে পরিমাণ অগ্নিকান্ড হয়েছে তা অন্যান্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানাযায়, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কেবল তিন মাসে ৮৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও অর্ধশত দোকানপাট। আর্থিক ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ফায়ার সার্ভিস জানালেও বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। অগ্নিকান্ডে ১১ কোটি ৫৯ লাখ টাকার ৯০ হাজার টাকার মালমাল উদ্ধার করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অগ্নিকান্ডের নেপথ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট, বৈদ্যুতিক যন্ত্রাংশ (এসি, ফ্রিজ), গ্যাস সিলিন্ডার লিকেজ বা বিস্ফোরণ, গ্যাসের চুলায় লিকেজ, দাহ্যপদার্থ রাখাসহ অসচেতনতাকে দায়ি করছেন সংশ্লিষ্টরা। অগ্নিকান্ডে একদিকে আর্থিক ক্ষতি সাধিত হচ্ছে, অন্যদিকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গেল শনিবার রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন সলফ গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে পুড়ে যায় অন্তত ১০টি বসতঘর ও একটি মোদিদোকান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ির হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি সহায়তা চেয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত জাহির মিয়া বলেন, অগ্নিকান্ডে আমরা ৭-৮টি পরিবার পথের ভিখারি হয়ে গেছি। আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো তা জানি না। সরকার যদি আমাদের দিকে না তাকায়, আমরা কই যাইমু। অভিজ্ঞমহলের দাবি অগ্নিকান্ডের এসব ঘটনা অসচেতনতার পাশাপাশি অবৈধ মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডারের যত্রতত্র ব্যবহারের ফলে ঘটছে। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই দাহ্য পদার্থ ব্যবসা, বিপণন, মজুদ এবং ঝুঁকিপূর্ণ ব্যবহারের ফলে প্রায়ই ঘটছে অগ্নিকান্ড। সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ বলেন, সাম্প্রতিক সময়ে যে পরিমাণ অগ্নিদুর্ঘটনা ঘটছে তা আমাদের জন্য উদ্বেগজনক। অগ্নিকান্ডের পরিমাণ শূন্যের কোটায় নিয়ে আসতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আর এই কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও তৎপর হতে হবে। যারা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার করেন তাদের মনিটরিংয়ের আওতায় আনা জরুরি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এনামুল হক বলেন, গত তিন মাসে বিভিন্ন উপজেলায় ৮৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পাওয়ার পর পর আমরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ চালিয়ে থাকি। অগ্নিকান্ডের হার কমিয়ে আনতে জনসচেতনতা সৃষ্টিতে নিয়মিত স্কুল, কলেজ ও গ্রাম পর্যায়ে প্রদর্শনী করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন