সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

মোটর সাইকেলের ধাক্কায় কৃষক নিহত

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:৩০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:৩০:৫৩ অপরাহ্ন
মোটর সাইকেলের ধাক্কায় কৃষক নিহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার নয়াবিল হাওর সংলগ্ন পাকা সড়কে যাত্রীবাহী মোটর সাইকেলের ধাক্কায় বুধবার দুপুরে রফিকুল মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক রফিকুল বুধবার সকাল ১০টার দিকে তিনি নিজ গ্রামের সামনে থাকা সাপমারির হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। বেলা ১২টার দিকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে নয়াবিল হাওর সংলগ্ন সড়কে আসা মাত্রই যাত্রীবাহী একটি মোটর সাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে নেত্রকোণার ঠাকুরাকোণা এলাকায় পৌঁছামাত্রই বেলা আড়াইটার দিকে ওই কৃষক মারা যান। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মোটর সাইকেল চালককে খোঁজে বের করার চেষ্টা চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প